দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক ও চুরি মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাতীবান্ধা থানার সাব-ইন্সপেক্টর রুহুল আমিন ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর লতিফ। এসআই রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গেন্দুকুড়ি এলাকায় চুরি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদকে গ্রেপ্তার করতে অভিযানে যান ওই দুই কর্মকর্তা। এ সময় আসামি রাশেদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই রুহুল আমিন মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।
স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত কর্মকর্তাদের প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িত রাশেদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।
এমএম/